বি পি নিউজ ২৪

বন্দরে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্যসচিব মো. আশিকুর রহমান অভি, বন্দর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বন্দরে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্যসচিব মো. আশিকুর রহমান অভি, বন্দর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ