বি পি নিউজ ২৪

জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি মাসুকুল ইসলাম রাজিবের শ্রদ্ধা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি মাসুকুল ইসলাম রাজিবের শ্রদ্ধা

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মাহুতি দেওয়া শহীদ আবু সাঈদ, মোহাম্মদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবির আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁদের আত্মত্যাগ যেন জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি মাসুকুল ইসলাম রাজিবের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মাহুতি দেওয়া শহীদ আবু সাঈদ, মোহাম্মদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবির আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁদের আত্মত্যাগ যেন জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ