বি পি নিউজ ২৪

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী আহমেদ মিফতিহানকে লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের ৫৬ নম্বর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আহমেদ মিফতিহান ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ নাজমুল ইসলাম। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মতিউর রহমান ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এম. এ. মতিন, শিক্ষানুরাগী আব্দুল মজিদ প্রান্তিক, আলমগীর কবির, মুক্তার হোসেন, মাসুম আব্দুল্লাহ, হাজী হাবিবুল্লাহ ফকির, মোশারফ ফকির, ফারুক ফকির, সালেহ আহমেদ, আওলাদ ফকির, জাকির মাদবর, আল আমিন খান জয় ও ওহিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার, সহকারী শিক্ষক তারিকুল ইসলাম, মিলনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আহমেদ মিফতিহানের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয় ও বক্তাবলী ইউনিয়নের জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী আহমেদ মিফতিহানের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান মুন্সি।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আহমেদ মিফতিহানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা ও দোয়া করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী আহমেদ মিফতিহানকে লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের ৫৬ নম্বর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আহমেদ মিফতিহান ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ নাজমুল ইসলাম। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মতিউর রহমান ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এম. এ. মতিন, শিক্ষানুরাগী আব্দুল মজিদ প্রান্তিক, আলমগীর কবির, মুক্তার হোসেন, মাসুম আব্দুল্লাহ, হাজী হাবিবুল্লাহ ফকির, মোশারফ ফকির, ফারুক ফকির, সালেহ আহমেদ, আওলাদ ফকির, জাকির মাদবর, আল আমিন খান জয় ও ওহিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার, সহকারী শিক্ষক তারিকুল ইসলাম, মিলনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আহমেদ মিফতিহানের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয় ও বক্তাবলী ইউনিয়নের জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী আহমেদ মিফতিহানের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান মুন্সি।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আহমেদ মিফতিহানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা ও দোয়া করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ