নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা ওই সিদ্ধান্তের প্রতি অনাস্থা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদের নেতৃত্বে এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নিয়ে তাদের মতামত স্বাক্ষরের মাধ্যমে তুলে ধরেন।
এদিকে, কাশীপুর ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার কারণে সৃষ্টি হওয়া জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখায় সোহেল মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয়রা। তারা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে কাশীপুর ব্রিজের নিচে ময়লা ফেলায় এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছেও অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
পরে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদের উদ্যোগে সমস্যার সমাধান হলে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ। এছাড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে এলাকাবাসীর মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন