নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেন। আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিতভাবে পথশিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছেন।
এ সময় টিপু বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের চলমান উন্নয়নকাজ শেষ হলে রেলওয়ে স্টেশনের আশপাশে বসবাসকারী পথশিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠায় রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল নারায়ণগঞ্জ শাখার সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং পথশিশু কমিটির প্রতিনিধিরা।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন