বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে যুবলীগ নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলে গ্রেপ্তার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে যুবলীগ নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কাঁচপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোনারগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তবে গ্রেপ্তার সাব্বিরের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। তার বাবা আব্দুল বাতেন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মিথ্যা তথ্য দিয়ে ছেলেকে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্দুল বাতেন আরও জানান, তিনি ও তার বড় ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাব্বির তার মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন এবং সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন। তবে পুলিশের অভিযোগ ও পরিবারের দাবির বিষয়ে তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে যুবলীগ নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কাঁচপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোনারগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তবে গ্রেপ্তার সাব্বিরের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। তার বাবা আব্দুল বাতেন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মিথ্যা তথ্য দিয়ে ছেলেকে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্দুল বাতেন আরও জানান, তিনি ও তার বড় ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাব্বির তার মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন এবং সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন। তবে পুলিশের অভিযোগ ও পরিবারের দাবির বিষয়ে তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ