নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি ও সন্দেহভাজন অপরাধীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসী সিফাত বাহিনীর কথিত ‘সেকেন্ড ইন কমান্ড’ তন্ময়ও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নবীগঞ্জ কদম রসুল বড়বাড়ি এলাকার হানিফ ওরফে ডালিম মিয়ার ছেলে তন্ময় (২২), বন্দর স্কুলঘাট এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে রবিউল ইসলাম (৫৫), দত্তবাড়ী বউবাজার এলাকার মানিক মিয়ার ছেলে রাতুল (২০), লালখারবাগ এলাকার মোসলেমা বেগম (৩৮) এবং সোনাচূড়াবাগ এলাকার সাইফুল ইসলাম (৩৬)।
এছাড়া চুরি ও ছিনতাইয়ের সন্দেহে আটক করা হয়েছে কুড়িপাড়া বাজার এলাকার মোজাম্মেল হোসেন খোকা (৪০), লালখারবাগ এলাকার আফজাল (৩৮) ও মৃদুল (২৪), নবীগঞ্জ কদম রসুল বড়বাড়ি এলাকার তাসনিম আহাম্মেদ সায়েম (২২) এবং নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার মিহাম আরাফাত (২১)-কে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন বিভিন্ন মামলার আসামি এবং দুইজন (একজন নারীসহ) আদালতের পরোয়ানাভুক্ত। এছাড়া সন্দেহভাজন হিসেবে আটক পাঁচজনের মধ্যে একজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং অপর চারজনকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন