নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচরের পূর্ব পাশে প্রস্তাবিত ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা ৩০ মিনিটে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনটি অনুষ্ঠিত হবে ডিক্রিরচর পূর্ব পাশের অটো স্ট্যান্ড এলাকায়। এতে স্থানীয় বাসিন্দা, পরিবেশ সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, ডিক্রিরচরের পূর্ব পাশে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে নদী, পরিবেশ এবং আশপাশের জনবসতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই এ সিদ্ধান্ত বাতিল করে উপযুক্ত বিকল্প স্থানে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
আলীরটেক ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন