বি পি নিউজ ২৪

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। জনগণের এই রায় ও আকাঙ্ক্ষা রক্ষায় জামায়াতে ইসলামী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো গণবিরোধী শক্তি যেন জনগণের অর্জনকে ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের নায়েবে আমীর গফুর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমীর আলী আক্কাস এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুবুর রহমান।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জাহাঙ্গীর, সাইফুল ইসলাম রনিসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। জনগণের এই রায় ও আকাঙ্ক্ষা রক্ষায় জামায়াতে ইসলামী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো গণবিরোধী শক্তি যেন জনগণের অর্জনকে ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের নায়েবে আমীর গফুর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমীর আলী আক্কাস এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুবুর রহমান।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জাহাঙ্গীর, সাইফুল ইসলাম রনিসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ