বি পি নিউজ ২৪

বন্দরে নাগিনা জোহা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আবুল কাউছার আশা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে নাগিনা জোহা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আবুল কাউছার আশা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়ীয়া এলাকার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন, মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য খাইরুল হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি আবুল কাউছার আশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

বন্দরে নাগিনা জোহা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আবুল কাউছার আশা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়ীয়া এলাকার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন, মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য খাইরুল হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি আবুল কাউছার আশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ