বি পি নিউজ ২৪

নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে: মর্গ্যান স্কুলে বাঁধনের আহ্বান

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে: মর্গ্যান স্কুলে বাঁধনের আহ্বান

নারায়ণগঞ্জ দেওভোগস্থ মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট সামছুন নূর বাঁধন বলেছেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (২৬ জুলাই) মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, “বাসাবাড়ির পাশাপাশি স্কুল-কলেজের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। আমরা রাস্তায় প্যাকেট, টিস্যু বা কোনো ময়লা ফেলবো না। নির্ধারিত স্থানে ময়লা ফেলবো এবং নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখবো।”

তিনি শিক্ষার্থীদের বাড়ির ছাদ বাগান ও এসির পানি যেন জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান।

এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ক্লাস ক্যাপ্টেনের পাশাপাশি একটি মনিটর টিম গঠন করা যেতে পারে। তারা নিয়মিত স্কুলের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে কোথাও পানি জমে আছে কি না বা ময়লা-আবর্জনা রয়েছে কি না, তা দেখবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে: মর্গ্যান স্কুলে বাঁধনের আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ দেওভোগস্থ মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট সামছুন নূর বাঁধন বলেছেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (২৬ জুলাই) মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, “বাসাবাড়ির পাশাপাশি স্কুল-কলেজের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। আমরা রাস্তায় প্যাকেট, টিস্যু বা কোনো ময়লা ফেলবো না। নির্ধারিত স্থানে ময়লা ফেলবো এবং নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখবো।”

তিনি শিক্ষার্থীদের বাড়ির ছাদ বাগান ও এসির পানি যেন জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান।

এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ক্লাস ক্যাপ্টেনের পাশাপাশি একটি মনিটর টিম গঠন করা যেতে পারে। তারা নিয়মিত স্কুলের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে কোথাও পানি জমে আছে কি না বা ময়লা-আবর্জনা রয়েছে কি না, তা দেখবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ