বি পি নিউজ ২৪

১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, দিনভর উত্তেজনা নারায়ণগঞ্জে

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, দিনভর উত্তেজনা নারায়ণগঞ্জে

আনোয়ারা গ্রুপের শ্রমিকদের ১১ দফা দাবি, নারায়ণগঞ্জে দিনভর উত্তেজনা

অর্জিত ছুটির টাকা, বোনাসসহ ১১ দফা দাবি আদায়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে আনোয়ারা গ্রুপের শ্রমিকদের মধ্যে। মালিকপক্ষ কয়েকটি বিষয়ে সম্মতি দিলেও আর্থিক দাবিগুলো নিয়ে সমঝোতা না হওয়ায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে আনোয়ারা গ্রুপের চারটি প্রতিষ্ঠান—আনোয়ারা ফ্যাশন-১, আনোয়ারা ফ্যাশন-২, আনোয়ারা কটন ও আনোয়ারা স্টাইলের শ্রমিকরা নগরীর বরফকল এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হন।

আন্দোলন শুরুর আগে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। পরে সকাল ৯টা ২০ মিনিটে তার নেতৃত্বে শ্রমিকরা মিছিল নিয়ে চাষাঢ়া হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাত্রা করেন।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে শ্রমিক নেতারা তাদের ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবিরের কাছে জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

পরে দুপুর ১২টায় চাষাঢ়া শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার আয়োজন করা হয়। স্মারকলিপি দেওয়ার পর শ্রমিকরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দীর্ঘ বৈঠকে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৈঠকে আন্দোলনের কারণে অনুপস্থিত থাকা দুই দিনকে উপস্থিত হিসেবে গণ্য করা এবং ওই সময়ে কোনো শ্রমিককে ছাঁটাই না করার বিষয়ে মালিকপক্ষ সম্মতি জানায়। তবে নাইট ডিউটির ওভারটাইম ১০০ টাকা নির্ধারণসহ অন্যান্য আর্থিক দাবির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিকেল ৫টার দিকে বিকেএমইএ পরিচালক নজরুল ইসলাম স্বপন জানান, মালিকপক্ষের পক্ষ থেকে ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক শ্রমিককে ২ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের একাংশ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তারা কোনো অনুদান নয়, বরং অর্জিত ছুটির বকেয়া অর্থ পরিশোধ চান।

এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিভক্তি দেখা দিলে শ্রম কল্যাণ কেন্দ্রের হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম কল্যাণ কেন্দ্রের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বিকেএমইএ পরিচালক নজরুল ইসলাম স্বপন এবং আনোয়ারা গ্রুপের প্রতিনিধিরা।

এর আগে বৃহস্পতিবার একই দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন আনোয়ারা গ্রুপের শ্রমিকরা। পরে শনিবার তারা প্রায় ৭ ঘণ্টা চাষাঢ়া-শিমরাইল সড়ক অবরোধ করে রাখেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, দিনভর উত্তেজনা নারায়ণগঞ্জে

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ