বি পি নিউজ ২৪

পঞ্চবটি সড়ক সংস্কারে পিডির সঙ্গে যুবাইর সরদারের বৈঠক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পঞ্চবটি সড়ক সংস্কারে পিডির সঙ্গে যুবাইর সরদারের বৈঠক

নারায়ণগঞ্জের বহুল ব্যবহৃত পঞ্চবটি সড়কের সংস্কারকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (পিডি) অহিদুজ্জামানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার।

জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় অনুষ্ঠিত এ বৈঠকে পঞ্চবটি সড়কের সংস্কারকাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান যুবাইর সরদার।

এ সময় প্রকল্প পরিচালক অহিদুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বৃষ্টি না হলে চলতি সপ্তাহের মধ্যেই পঞ্চবটি সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কের সংস্কারকাজ শুরু হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং যান চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

পঞ্চবটি সড়ক সংস্কারে পিডির সঙ্গে যুবাইর সরদারের বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বহুল ব্যবহৃত পঞ্চবটি সড়কের সংস্কারকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (পিডি) অহিদুজ্জামানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার।

জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় অনুষ্ঠিত এ বৈঠকে পঞ্চবটি সড়কের সংস্কারকাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান যুবাইর সরদার।

এ সময় প্রকল্প পরিচালক অহিদুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বৃষ্টি না হলে চলতি সপ্তাহের মধ্যেই পঞ্চবটি সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কের সংস্কারকাজ শুরু হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং যান চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ