বি পি নিউজ ২৪

বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, জব্দ হাইড্রোলিক হর্ন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, জব্দ হাইড্রোলিক হর্ন

বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, জব্দ হাইড্রোলিক হর্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।

অভিযানে বন্দর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধি ভঙ্গের দায়ে একই বিধিমালার ১৯(২) ধারা অনুযায়ী ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরে অভিযুক্ত যানবাহনগুলোর কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং শব্দদূষণ সৃষ্টিকারী ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, জব্দ হাইড্রোলিক হর্ন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ