মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি পরিচালিত অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—পিতলগঞ্জ এলাকার নিকু চন্দ্র দাস (৪৫) ও পোনাবো এলাকার মো. সাদ্দাম (৩৫)। তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. রফিকুল ইসলাম (২৫) কে ২ মাস, মো. মজনু মিয়া (২৫), মো. শাকিল মিয়া (২৪), মো. সাইফুল ইসলাম (২৬), মো. পনির মিয়া (৫৪), মহাকান্ত (৩২) ও দুর্জয় চন্দ্র দাস (৩৮)-কে ৪ মাস করে এবং মো. আমান মিয়া (৪০)-কে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। তাই রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন