বি পি নিউজ ২৪

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজারের প্রায় ২১ লাখ টাকার পাইপ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়ের করা মামলায় বন্দর থানা বিএনপির সাবেক সদস্য ও বন্দর থানা যুবদলের সহ-সভাপতি কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শিমন হাসানের বাবা মৃত হাজী মো. আতিকুর রহমান আতিক একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি ব্যবসার দায়িত্ব নেন। ব্যবসার কাজে ব্যবহৃত ড্রেজারের ১২ ইঞ্চি পাইপ ও বুস্টার মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ বন্দর উপজেলার সালেহনগর এলাকার রূপালী গেইট বাগান, কাইল্লাহ মিয়ার বাড়ির সামনে রাখা ছিল।

অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই সকাল ৬টা থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কাজল প্রধান এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের সহযোগিতায় প্রায় ৮৫টি ১২ ইঞ্চি ড্রেজার পাইপ, যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা এবং বুস্টার মেশিনের প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ২১ লাখ টাকা।

অভিযোগকারী আরও দাবি করেন, ২৭ জুলাই ঘটনাস্থলে গিয়ে তিনি ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ না পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে গোপন সূত্রে জানতে পারেন, চুরি হওয়া পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ নবীগঞ্জ ও মাহমুদনগর এলাকার বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে। তবে মামলার অপর আসামিরা এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া কাজল প্রধান বন্দর থানা বিএনপির সাবেক সদস্য এবং বন্দর থানা যুবদলের সহ-সভাপতি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ