নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকায় চলমান খাল খনন কার্যক্রমে বাধা প্রদানকারী এবং সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, সমাজের প্রভাবশালী বা বিত্তশালী কেউই সরকারি খাল ও জমি দখল করে রাখার সুযোগ পাবেন না।
আবুল কাওসার আশা বলেন, সাধারণ দরিদ্র মানুষ সরকারি সম্পত্তি দখল করে না; বরং ভূমিদস্যু ও প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খাল ও সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছে। তিনি জানান, যারা স্বেচ্ছায় এসব অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নেবেন না, তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সরকারি উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়কের নির্দেশনা অনুসরণ করেই তারা কাজ করছেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ধনী-গরিব সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।
সমাবেশে অবৈধ দখলদারদের উদ্দেশে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় প্রশাসনের সহায়তায় আইনানুগ ও কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক করেন।
এ সময় নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। খাল উদ্ধার ও খনন কার্যক্রমের প্রতি তারা সমর্থন জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন