দক্ষিণ আফ্রিকার একটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের পাঁচ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর আবদুল জব্বার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সফরকালে নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের আহ্বানও জানান তারা।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন