বি পি নিউজ ২৪

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে বারৈপাড়া রোডের শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া ইসলাম কনা স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে কনা নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গিয়ে কক্ষের ভেতরে কাপড় ঝোলানোর স্টেইনলেস স্টিলের পাইপের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে রাখেন।

খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই সাইউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে বারৈপাড়া রোডের শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া ইসলাম কনা স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে কনা নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গিয়ে কক্ষের ভেতরে কাপড় ঝোলানোর স্টেইনলেস স্টিলের পাইপের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে রাখেন।

খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই সাইউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ