বি পি নিউজ ২৪

সিটি পার্কের ব্রিজ সংলগ্ন গেট খুলে দেওয়ার দাবিতে দেওভোগ-পাক্কা রোড-বাবুরাইলবাসীর গণস্বাক্ষর

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিটি পার্কের ব্রিজ সংলগ্ন গেট খুলে দেওয়ার দাবিতে দেওভোগ-পাক্কা রোড-বাবুরাইলবাসীর গণস্বাক্ষর

নারায়ণগঞ্জ সিটি পার্কের ব্রিজ সংলগ্ন গেট খুলে দেওয়া, পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান অব্যবস্থাপনা দূর করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে স্থানীয় সচেতন যুবসমাজ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ, পাক্কা রোড ও বাবুরাইল এলাকার বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেছেন। তাদের দাবি, স্থানীয়দের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, নিরাপদ পরিবেশ তৈরি এবং সিটি পার্কের সার্বিক ব্যবস্থাপনায় উন্নয়ন আনা জরুরি হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিটি পার্কে মাদকসেবন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এতে পার্কের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তারা জানান, পার্কের কয়েকটি প্রবেশপথ চালু থাকলেও ব্রিজ সংলগ্ন গেটটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে দেওভোগ ও আশপাশের এলাকার মানুষকে অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি পার্কের সার্বিক নিরাপত্তা তদারকি ও অপরাধ প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা।

এ অবস্থায় স্থানীয়রা ব্রিজ সংলগ্ন গেটটি দ্রুত খুলে দেওয়া, পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নিয়মিত নজরদারি বাড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

গণস্বাক্ষর কর্মসূচি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন এলাকাবাসী। তারা আশা করছেন, জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সিটি পার্ককে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পরিবারবান্ধব স্থানে পরিণত করবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিটি পার্কের ব্রিজ সংলগ্ন গেট খুলে দেওয়ার দাবিতে দেওভোগ-পাক্কা রোড-বাবুরাইলবাসীর গণস্বাক্ষর

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি পার্কের ব্রিজ সংলগ্ন গেট খুলে দেওয়া, পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান অব্যবস্থাপনা দূর করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে স্থানীয় সচেতন যুবসমাজ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ, পাক্কা রোড ও বাবুরাইল এলাকার বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেছেন। তাদের দাবি, স্থানীয়দের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, নিরাপদ পরিবেশ তৈরি এবং সিটি পার্কের সার্বিক ব্যবস্থাপনায় উন্নয়ন আনা জরুরি হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিটি পার্কে মাদকসেবন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এতে পার্কের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তারা জানান, পার্কের কয়েকটি প্রবেশপথ চালু থাকলেও ব্রিজ সংলগ্ন গেটটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে দেওভোগ ও আশপাশের এলাকার মানুষকে অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি পার্কের সার্বিক নিরাপত্তা তদারকি ও অপরাধ প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা।

এ অবস্থায় স্থানীয়রা ব্রিজ সংলগ্ন গেটটি দ্রুত খুলে দেওয়া, পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নিয়মিত নজরদারি বাড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

গণস্বাক্ষর কর্মসূচি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন এলাকাবাসী। তারা আশা করছেন, জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সিটি পার্ককে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পরিবারবান্ধব স্থানে পরিণত করবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ