বি পি নিউজ ২৪

বৃষ্টিকে উপেক্ষা করে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৃষ্টিকে উপেক্ষা করে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং অপপ্রচারের অভিযোগে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় শহরের ডিআইটি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো কর্মসূচি জুড়ে প্রতিবাদী পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে দুপুর ২টা থেকেই বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডিআইটি কার্যালয়ের সামনে সমবেত হন। তাদের সঙ্গে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামা দলসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান ও ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, রাশিদা জামাল, বরকত উল্লাহ ও ফারুক হোসেন। এছাড়া বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর, আলীরটেক, মুছাপুর ও ধামগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বৃষ্টিকে উপেক্ষা করে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ