বি পি নিউজ ২৪

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে নতুন অগ্রগতি হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পাঠানো ডিও (আধা-সরকারি) পত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়েছে।

জানা গেছে, গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, গত ২২ জুলাই সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক ডিও পত্রে এমআরটি (মেট্রোরেল) প্রকল্প নারায়ণগঞ্জের চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। ফলে দীর্ঘদিন ধরে যানজট ও ভোগান্তি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ডিও পত্রে আরও বলা হয়, মেট্রোরেল চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণ করা হলে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে যানজট কমবে, যাতায়াতে সময় সাশ্রয় হবে এবং শিল্প, বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিষয়টি এখন সরকারি পর্যায়ে পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে রাজধানী ও নারায়ণগঞ্জের মধ্যে আধুনিক, দ্রুতগতির ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে নতুন অগ্রগতি হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পাঠানো ডিও (আধা-সরকারি) পত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়েছে।

জানা গেছে, গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, গত ২২ জুলাই সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক ডিও পত্রে এমআরটি (মেট্রোরেল) প্রকল্প নারায়ণগঞ্জের চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। ফলে দীর্ঘদিন ধরে যানজট ও ভোগান্তি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ডিও পত্রে আরও বলা হয়, মেট্রোরেল চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণ করা হলে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে যানজট কমবে, যাতায়াতে সময় সাশ্রয় হবে এবং শিল্প, বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিষয়টি এখন সরকারি পর্যায়ে পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে রাজধানী ও নারায়ণগঞ্জের মধ্যে আধুনিক, দ্রুতগতির ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ