বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও ভাইরাল

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও তাদের একজনকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

জানা গেছে, ঘটনাটি প্রায় এক মাস আগে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরের ওয়াকওয়েতে ঘটে। ভুক্তভোগী দুই শিক্ষার্থী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিযুক্ত ১৫ বছর বয়সী এক কিশোরকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সামাজিক সালিশের মাধ্যমে ওই কিশোরকে সতর্ক করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনগত পদক্ষেপ নিতে আগ্রহী না হওয়ায় বিষয়টি থানায় গড়ায়নি। এ কারণে পুলিশও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় জমা পড়েনি। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও তাদের একজনকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

জানা গেছে, ঘটনাটি প্রায় এক মাস আগে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরের ওয়াকওয়েতে ঘটে। ভুক্তভোগী দুই শিক্ষার্থী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিযুক্ত ১৫ বছর বয়সী এক কিশোরকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সামাজিক সালিশের মাধ্যমে ওই কিশোরকে সতর্ক করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনগত পদক্ষেপ নিতে আগ্রহী না হওয়ায় বিষয়টি থানায় গড়ায়নি। এ কারণে পুলিশও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় জমা পড়েনি। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ