নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিধি বাড়িয়ে কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর ইউনিয়নকে শতভাগ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
একই সঙ্গে আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নকে পৃথক পৃথক পৌরসভা হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান বিএনপির এই নেতা।
স্ট্যাটাসে আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘যত কিছুই হোক, জনগণের দাবিকে মূল্য দিয়ে কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১০০ শতাংশ অন্তর্ভুক্ত করার জন্য এবং আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নকে আলাদা আলাদা পৌরসভা ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন