নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলি
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাসের মধ্যেই নতুন কর্মস্থলে যেতে হচ্ছে মিজানুর রহমান মুন্সীকে। তিনি গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
মিজানুর রহমান মুন্সী কুমিল্লা জেলার বাসিন্দা। ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনের শুরুতে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশের চাকরিজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন