নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ ভূঁইয়া এবং সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুম আইনজীবীদের স্মরণ করে বলেন, পেশাগত জীবনে আইনজীবীরা একটি পরিবারের মতো। পরিবারের কোনো সদস্যের অকাল বিদায় আইনজীবী সমাজের সবার জন্যই বেদনাদায়ক।
শোকবার্তায় ড. তৈমুর আলম খন্দকার মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
এছাড়া তিনি নারায়ণগঞ্জের সকল আইনজীবীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি নিজের জন্যও সকল আইনজীবীর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন