ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবক, প্রাইভেট কার ও ৬০ হাজার টাকা জব্দ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা ও একটি করোলা প্রাইভেট কারসহ রিফাত ওরফে হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জব্দ করা গাড়িটি মাদক বিক্রির কাজে ব্যবহার করা হতো। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার রিফাত ওরফে হৃদয় ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শরিফ মিয়া। তিনি আব্দুল করিম স্কুলসংলগ্ন সাজ্জাদ মিয়ার বাড়িতে থাকেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাঁর পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন