বিদ্যুতের ব্যবহার কমিয়ে সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জসহ দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর বিলবোর্ডে আলো জ্বালানো এবং বিভিন্ন স্থানের আলোকসজ্জাও বন্ধ রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে সংশ্লিষ্টদের কাছে একটি স্মারক পাঠানো হয়।
সরকারের নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ ছিল। ফলে আগের তুলনায় বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
নতুন নির্দেশনা কার্যকর হলে জেলার বিভিন্ন বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যেই দোকান বন্ধ করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি মার্কেট, প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে আলোকসজ্জা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য ও চলমান মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক আয়োজন রাত ৮টার মধ্যেই শেষ করার কথা বলা হয়েছে। নারায়ণগঞ্জে আয়োজিত সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকানকে নতুন সময়সীমার বাইরে রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ভাষ্য, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনা এবং সার্বিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন