নারায়ণগঞ্জ শহরের যান চলাচল স্বাভাবিক ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চাষাড়া-পঞ্চবটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, সড়কের পাশে অবৈধভাবে রাখা যানবাহন সরানো এবং দিনের ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক সেমিনারে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেমিনারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, চাষাড়া এলাকায় বাস, সিএনজি ও অটোরিকশার অবৈধ পার্কিং কোনোভাবেই রাখা যাবে না। শহরের যানজট কমাতে সড়কের দুই পাশ দখল করে থাকা অবৈধ পার্কিং, ভ্যান ও রিকশার স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
তিনি জানান, শহরের সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসব ভারী যান রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলাচল করতে পারবে। পণ্য ওঠানো-নামানোর কাজও রাত ১০টার পর সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের আগে বা বাইরে পণ্য লোড-আনলোড করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, যানজট নিরসনে প্রয়োজন হলে অধ্যাপক মামুন মাহমুদ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সম্মতি সাপেক্ষে জেলা পরিষদ ও সিটি করপোরেশন থেকে দেওয়া কিছু লিজ বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন