নারায়ণগঞ্জে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড দশতলা এলাকার গ্র্যান্ড তাজ পার্টি সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষাবর্ষজুড়ে ভালো ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকার প্রিন্সিপাল মাওলানা মুফতি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা আবদুল জব্বার, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও নারায়ণগঞ্জ শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান মো. আসলাম মিয়াসহ আমন্ত্রিত অতিথিরা।
বক্তব্যে মাওলানা আবদুল জব্বার শিক্ষার্থীদের জীবনে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অনেক মেধাবী ছাত্রীও ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায় না। মা-বাবার সহযোগিতায় তানযীমুল উম্মাহতে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সেই সুযোগের যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লক্ষ্যহীনভাবে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে তাদের নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি ছেলেদেরও নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, যারা এবার পুরস্কার পায়নি, তাদের হতাশ না হয়ে আগামীতে আরও ভালো ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রধান মেহমান মাওলানা মুফতি মিজানুর রহমান বলেন, জ্ঞান অর্জনকারীদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। তিনি তানযীমুল উম্মাহর শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও নারায়ণগঞ্জ শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান মো. আসলাম মিয়া অনুষ্ঠানের সফল আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ইহকাল ও পরকালের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল নানা ধরনের পরিবেশনা। কুরআন তিলাওয়াত, হামদ, তানযীম সংগীত, আরবি ও ইংরেজি বক্তব্য, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, জুলাই সংগীত, দেশের গান এবং উর্দু গজলসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে তারা। রুকাইয়া ফাইজা, সুমাইয়া আক্তার, মারিয়াম সাবিহা তাহা, নাজমিন আলম সাদিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এসব পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার, সান্ত্বনা পুরস্কার ও মেরিট অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন