সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার চলাচলকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন এলাকায় ই-রিকশা পরিচালনার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
ই-রিকশার চলাচল কীভাবে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে সভায় বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ই-রিকশার পরিচালন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
এ সময় ই-রিকশা চলাচলকে একটি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর এলাকায় এ যানবাহনের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ই-রিকশার চলাচলকে নিরাপদ, নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন