নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় করা মামলায় আঃ রহিম ওরফে রাফি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। র্যাবের দাবি, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে অন্যতম অভিযুক্ত তিনি।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ২টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে রাফিকে আটক করা হয়। র্যাব-১১ সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ মে সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার বোয়ালিয়া খালপাড় পানির ট্যাংকি এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজে যায় র্যাব-১১-এর ফোর্স সাপোর্ট (এফএস) টিমের সদস্যরা। এ সময় সেখানে থাকা কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী র্যাব সদস্যদের পরিচয় জানতে চায়।
র্যাব সদস্যরা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করার পর অভিযুক্তরা তাদের সহযোগীদের সেখানে ডেকে আনে বলে জানিয়েছে র্যাব।
এরপর পিস্তল, ছুরি, চাকু, দা, চাইনিজ কুড়াল ও রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে দাবি সংস্থাটির। ওই হামলায় র্যাবের তিন সদস্য গুরুতর আহত হন।
ঘটনার পর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করে র্যাব।
মামলাটির প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে আঃ রহিম ওরফে রাফির সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় র্যাব-১১। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাফিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন