বি পি নিউজ ২৪

তোমরা দেশকে গর্বিত করেছ: বাংলাদেশ ক্রিকেট দলকে মাসুদুজ্জামান

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোমরা দেশকে গর্বিত করেছ: বাংলাদেশ ক্রিকেট দলকে মাসুদুজ্জামান

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।

বাংলাদেশ দলের এই সাফল্যের পর এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানান। তার মতে, প্রতিপক্ষের মাঠে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের ওপর আস্থা ধরে রেখে যে পারফরম্যান্স বাংলাদেশ দেখিয়েছে, সেটিই এই জয়কে বিশেষ করে তুলেছে।

মাসুদুজ্জামান বলেন, ম্যাচজুড়ে দলের খেলোয়াড়দের সাহস, শৃঙ্খলা ও দৃঢ় মানসিকতা ছিল চোখে পড়ার মতো। প্রতিকূলতা পেরিয়ে কাঙ্ক্ষিত ফল এনে দিতে প্রত্যেক খেলোয়াড়ের পাশাপাশি সাপোর্ট স্টাফদের সম্মিলিত প্রচেষ্টাও ছিল গুরুত্বপূর্ণ।

বিসিবির এই পরিচালক মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারানো শুধু একটি ম্যাচের জয় নয়; আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যে ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্ত করছে, এই সাফল্য তারও ইঙ্গিত। এমন অর্জন দেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে এই জয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে সামনে আরও বড় সাফল্য আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মাসুদুজ্জামান।

বাংলাদেশ দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “অভিনন্দন টিম বাংলাদেশ। তোমরা দেশকে গর্বিত করেছ।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

তোমরা দেশকে গর্বিত করেছ: বাংলাদেশ ক্রিকেট দলকে মাসুদুজ্জামান

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।

বাংলাদেশ দলের এই সাফল্যের পর এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানান। তার মতে, প্রতিপক্ষের মাঠে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের ওপর আস্থা ধরে রেখে যে পারফরম্যান্স বাংলাদেশ দেখিয়েছে, সেটিই এই জয়কে বিশেষ করে তুলেছে।

মাসুদুজ্জামান বলেন, ম্যাচজুড়ে দলের খেলোয়াড়দের সাহস, শৃঙ্খলা ও দৃঢ় মানসিকতা ছিল চোখে পড়ার মতো। প্রতিকূলতা পেরিয়ে কাঙ্ক্ষিত ফল এনে দিতে প্রত্যেক খেলোয়াড়ের পাশাপাশি সাপোর্ট স্টাফদের সম্মিলিত প্রচেষ্টাও ছিল গুরুত্বপূর্ণ।

বিসিবির এই পরিচালক মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারানো শুধু একটি ম্যাচের জয় নয়; আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যে ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্ত করছে, এই সাফল্য তারও ইঙ্গিত। এমন অর্জন দেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে এই জয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে সামনে আরও বড় সাফল্য আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মাসুদুজ্জামান।

বাংলাদেশ দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “অভিনন্দন টিম বাংলাদেশ। তোমরা দেশকে গর্বিত করেছ।”

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ