মাঠে খেলাধুলা, মঞ্চে সংস্কৃতি—রূপগঞ্জে প্রতিভা বিকাশের মহাযজ্ঞের প্রস্তুতি
শিশু-কিশোর ও তরুণদের মেধা-প্রতিভার বিকাশ এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে রূপগঞ্জে একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
এ উপলক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’, প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এবং নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এসব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগীদের নির্বাচন, মাঠ ও ভেন্যু প্রস্তুত, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য, দেশপ্রেম এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ কারণে রূপগঞ্জের প্রতিটি প্রতিভাবান শিশু-কিশোর ও তরুণকে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। তাদের প্রতিভা বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসন, রূপগঞ্জের উদ্যোগে আয়োজিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন