বি পি নিউজ ২৪

মালিকানাধীন জায়গাকে সরকারি সম্পত্তি বলে মিথ্যা অপপ্রচারের ঘটনায় যুবদল নেতা নজরুল ইসলাম দিমানের প্রতিবাদ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মালিকানাধীন জায়গাকে সরকারি সম্পত্তি বলে মিথ্যা অপপ্রচারের ঘটনায় যুবদল নেতা নজরুল ইসলাম দিমানের প্রতিবাদ

মালিকানাধীন জায়গাকে সরকারি সম্পত্তি বলে মিথ্যা অপপ্রচারের ঘটনায় যুবদল নেতা নজরুল ইসলাম দিমানের প্রতিবাদ 

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে ব্যক্তি মালিকানাধীন জায়গাকে সরকারি সম্পত্তি হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন যুবদল নেতা মো. নজরুল ইসলাম দিমান। তিনি প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সঠিক তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি “বন্দর উপজেলা প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতা দিমানের” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম দিমান বলেন, সংবাদে যে জায়গাটিকে সরকারি সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, বাস্তবে সেটি সরকারি জায়গা নয়; এটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি।

তার দাবি, জায়গাটির মূল মালিকদের পক্ষ থেকে তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েই সেখানে একটি ছোট দোকান নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “আমি কারও জায়গা দখল করে দোকান নির্মাণ করিনি। জায়গাটির মূল মালিকদের পক্ষে যিনি তদারকির দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকেই অনুমতি নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কারও কোনো আপত্তি থাকলে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে পারেন।”

নজরুল ইসলাম দিমান আরও বলেন, জায়গাটির মূল মালিকরা যদি দোকানটি রাখতে না চান, তাহলে তাদের প্রয়োজন অনুযায়ী দোকানটি ভেঙে দেওয়ারও কথা জানান তিনি। তার ভাষায়, “জায়গাটির মূল মালিকদের যদি দোকানটি প্রয়োজন না হয় কিংবা তারা দোকানটি রাখতে না চান, তাহলে তাদের প্রয়োজন অনুযায়ী আমি দোকানটি ভেঙে দিয়ে দেব।”

তিনি অভিযোগ করেন, ওই এলাকায় আগে মালিকপক্ষের নিজস্ব দোকান ও একটি ক্লাবও ছিল। মসজিদ নির্মাণের জন্য সেগুলো ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে মসজিদ নির্মাণের কাজ শেষ হওয়ার পর অবশিষ্ট মালিকানাধীন জায়গায় তিনি একটি ছোট দোকান নির্মাণ করেন। অথচ আশপাশে আরও জায়গা রয়েছে এবং সেখানে আগে থেকেই অনেকের দোকান রয়েছে বলেও দাবি করেন তিনি।

দিমান অভিযোগ করে বলেন, “কিছু অসাধু ব্যক্তি জায়গাটি দখলের উদ্দেশ্যে এবং নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে এখন মালিকানাধীন জায়গাকে সরকারি জায়গা বলে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।” তার দাবি, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে প্রকৃত মালিকানা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

প্রকাশিত সংবাদে জায়গাটিকে সরকারি সম্পত্তি হিসেবে উল্লেখ করার তীব্র প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা দিমান বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট জমির মালিকানা, দলিলপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা উচিত।

তিনি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রকাশিত সংবাদের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে সঠিক তথ্য প্রকাশ এবং প্রয়োজনীয় সংশোধনী দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে জমিটির প্রকৃত মালিকানা ও অনুমতির বিষয়টি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মালিকানাধীন জায়গাকে সরকারি সম্পত্তি বলে মিথ্যা অপপ্রচারের ঘটনায় যুবদল নেতা নজরুল ইসলাম দিমানের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ