নারায়ণগঞ্জের পাগলা–ঝালকুড়ি সড়কে অটোরিকশার ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে এবং সহনীয় ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে অদম্য মানবিক সংস্থা। বুধবার পাগলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কটিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাগলা থেকে ঝালকুড়ি পর্যন্ত অটোরিকশা চলাচলে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে হঠাৎ ভাড়া বাড়িয়ে দেওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।
তাদের ভাষ্য, অল্প দূরত্বের পথেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিদিন এ রুট ব্যবহারকারী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে এতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে তাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে আর্থিক চাপও।
কর্মসূচি থেকে পাগলা–ঝালকুড়ি সড়কে সর্বনিম্ন অটোরিকশা ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। পাশাপাশি যাত্রীদের সুবিধা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রণয়ন এবং তা কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানান বক্তারা।
অদম্য মানবিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে স্বস্তিদায়ক করতে অটোরিকশার ভাড়া অবশ্যই যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা দ্রুত ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
মানববন্ধনে অদম্য মানবিক সংস্থার নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন