এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে বালকদের মধ্যে প্রথম স্থান অর্জন করা মেধাবী শিক্ষার্থী বায়েজিদ ইবনে ওবায়েদের কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে বায়েজিদের বাসায় গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে তাকে অভিনন্দন জানান তিনি।
এ সময় বায়েজিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার অসাধারণ ফলাফলের জন্য শুভেচ্ছা জানান অধ্যাপক মামুন মাহমুদ। পরে ফুল তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে শিক্ষার্থীর এই সাফল্য উদযাপন করেন তিনি।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বায়েজিদ ইবনে ওবায়েদের এই অর্জন তার পরিবারকে যেমন আনন্দিত করেছে, তেমনি পুরো নারায়ণগঞ্জ জেলার জন্যও এটি গর্বের বিষয়। তার মতো মেধাবী ও কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বায়েজিদের সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়েছে। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বায়েজিদের বাবা শিক্ষক ওবায়েদুল হক এবং সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক বদরুনাহার।
সাক্ষাৎ শেষে অধ্যাপক মামুন মাহমুদ বায়েজিদের সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি ভবিষ্যতের শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন