নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি জানার পাশাপাশি সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে জটিলতা নিরসনে নারায়ণগঞ্জে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
সাপ্তাহিক এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসনের কাছে তাদের ব্যক্তিগত ও জনসাধারণের নানা সমস্যা তুলে ধরেন। সেবাপ্রার্থীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাপ্রার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।
জেলা প্রশাসনের এ নিয়মিত উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধান ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বুধবার নিয়মিতভাবে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো নাগরিকদের অভিযোগ শোনা, সরকারি সেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সম্ভব ক্ষেত্রে দ্রুত সমাধানের ব্যবস্থা করা।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন