সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ক-জোনের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক-জোনের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
গ্রেপ্তার তিনজন হলেন কুমিল্লার দেবিদ্বার এলাকার ইমরান সাকিব (২৬), লাকসামের নূর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে দেশীয়ভাবে তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত আরও একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু এবং একটি এসএস পাইপ জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সাইনবোর্ড-সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘মানিক গ্রুপের’ সদস্য। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে গোপন বৈঠকে বসেছিলেন বলে পুলিশের দাবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে সংঘর্ষ এবং সেখানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন