চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নাম প্রকাশ জরুরি: সাখাওয়াত
নারায়ণগঞ্জ: চাঁদাবাজির শিকার হলেও অনেকে ভয়ে বা অন্য কোনো কারণে জড়িতদের নাম প্রকাশ করেন না। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাদের পরিচয় প্রকাশ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, কোনো অন্যায়কারী বা দুর্বৃত্তের কাছে মাথা নত করা যাবে না। ব্যবসায়ীদের কষ্টার্জিত অর্থ যেন অন্য কেউ জোর করে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারি ক্লাবে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, বিভিন্ন স্থানে চাঁদা দাবির অভিযোগ শোনা গেলেও অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা চাঁদাবাজের নাম বলতে চান না। অথচ অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানা না গেলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া কঠিন। তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং চাঁদাবাজদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের হোসিয়ারি শিল্প বর্তমানে উন্নতমানের পোশাক উৎপাদন করছে। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। শিল্পটির আরও বিকাশের জন্য ব্যবসায়ীদের নিরাপদ, স্বাভাবিক ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারি মালিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে। প্রয়োজনে ব্যবসায়ীদের অধিকার আদায়ে আবারও কর্মসূচি নেওয়া হবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা চাঁদা দাবি করে তাদের পরিচয় প্রকাশ্যে জানাতে হবে। চাঁদাবাজদের নাম জানা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও হোসিয়ারি শিল্পের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মো. দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন