বি পি নিউজ ২৪

তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: তনু

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: তনু

তরুণদের মাঠমুখী করে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে: তনু

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠের সঙ্গে সম্পৃক্ত করে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বন্দরের কবরস্থান রোডের বালুর মাঠে যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদুর রহমান তনু বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। একটি আয়োজন করে থেমে না থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন।

তনুর ভাষ্য, একজন তরুণ যখন খেলাধুলা ও মাঠকেন্দ্রিক কার্যক্রমে ব্যস্ত থাকে, তখন তার অপরাধ বা মাদকের মতো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি কমে। তাই তরুণদের মাঠে ফিরিয়ে এনে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার পরিবেশ তৈরি করতে হবে।

বন্দরে সাম্প্রতিক মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তনু বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে একটি সমাজকে পুরোপুরি অপরাধমুক্ত করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অপরাধ প্রতিরোধে স্থানীয় মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনও তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের মতো অপরাধ থেকে সমাজকে দূরে রাখার ক্ষেত্রে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিজের খেলোয়াড় জীবনের স্মৃতিচারণ করে ওসি জামাল উদ্দিন জানান, তিনিও ফুটবল খেলতেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দলের হয়ে ঢাকায় একাধিকবার খেলেছেন। বুলবুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযান পরিচালনার পরও খেলাধুলার এই আয়োজনের কথা জানতে পেরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এর আগে বিকেল ৪টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ১৮ সুপার জায়ান্টস ও টিম ব্রাদার্স। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ১৮ সুপার জায়ান্টস। দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচে সমতা ফেরায় টিম ব্রাদার্স।

নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে টিম ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ১৮ সুপার জায়ান্টস।

পরে সন্ধ্যা ৭টায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়া, সমাজসেবক মো. ইউসুফ আতিক মানিক, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন মাঈন, নারজু, আরিয়ান, নোমান, জুবাইর সোহান, নিপু, হৃদয়, ফাহিম ও মাশফি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: তনু

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ