বি পি নিউজ ২৪

৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কৃত ১১ শিশু-কিশোর

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কৃত ১১ শিশু-কিশোর

৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কৃত ১১ শিশু-কিশোর

শিশু-কিশোরদের নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করা এবং তাদের মসজিদমুখী করতে নারায়ণগঞ্জের চাঁদমারীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনে টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সফল হয়েছে ১১ শিশু-কিশোর। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেল, স্কুলব্যাগ, চকলেট বক্সসহ বিভিন্ন পুরস্কার।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের চাঁদমারী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে এসব পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এবং বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই নিয়মিত জামায়াতে নামাজ আদায়ের প্রতি আগ্রহ তৈরি করতে এ কর্মসূচি নেওয়া হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা দরকার। এলাকার প্রতিটি মসজিদে তাদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম আয়োজন করা যেতে পারে।

তিনি আরও বলেন, শুধু ধর্মীয় অনুশীলন নয়, সমাজের বিভিন্ন অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধেও সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

আয়োজনটির উদ্যোক্তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মো. নাঈম হোসেন মিশাল জানান, কর্মসূচির শুরুতে ৫৫ জন শিশু-কিশোর এতে অংশ নেয়। পরবর্তীতে তাদের মধ্যে ২৬ জন নিয়মিতভাবে কার্যক্রমে যুক্ত ছিল। শেষ পর্যন্ত ১১ জন টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, অংশগ্রহণকারী শিশুদের অনেকেই নিয়মিত ফজরের নামাজও মসজিদে এসে আদায় করেছে। স্থানীয়ভাবে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি ভবিষ্যতে নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উত্তর চাষাঢ়া চাঁদমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান বলেন, শিশুদের শৈশব থেকেই নামাজের প্রতি অভ্যস্ত করে তোলা গুরুত্বপূর্ণ। নিয়মিত নামাজের চর্চা তাদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং অন্যায় ও অসৎ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সহায়তা করতে পারে।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত নামাজ ও ভালো কাজে উৎসাহিত করা হয়। আয়োজকদের এ উদ্যোগকে স্থানীয়ভাবে শিশু-কিশোরদের মসজিদমুখী করার একটি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কৃত ১১ শিশু-কিশোর

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ