কাঁচপুরে চেকপোস্টে বাস থামিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় তামিম নার্সারির সামনে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালী থেকে একটি বাসে করে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন লাল-সবুজ রঙের একটি এসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিন (২২)-কে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা বাসের ভেতরে গাঁজা থাকার কথা স্বীকার করেন।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটির পেছনের ডান পাশে মালামাল রাখার বক্সে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি নীল রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ছয়টি পোটলায় মোট ৯ কেজি গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার মধ্যে তিনটি পোটলায় এক কেজি করে এবং বাকি তিনটি পোটলায় দুই কেজি করে গাঁজা ছিল। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আটক ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে। অপর আটক সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন