বি পি নিউজ ২৪

রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরির দখলে থাকা ক্যানেল উদ্ধারের দাবিতে তৈমুর আলমের

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভায় সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন ‘গাজী টায়ার ফ্যাক্টরি’র দখলে থাকা সরকারি ১৬ ফুট প্রশস্ত ক্যানেল পুনরুদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ড. তৈমুর আলম খন্দকার।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড তারাবো পৌরসভা এলাকায় ১৬ ফুট প্রশস্ত একটি ক্যানেল খনন করেছিল। অভিযোগ রয়েছে, গাজী টায়ার ফ্যাক্টরি কর্তৃপক্ষ ক্যানেলটি ভরাট করে স্থাপনা নির্মাণ করায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করা যাচ্ছে না।

তৈমুর আলম খন্দকার বলেন, ক্যানেলটি পুনরায় উদ্ধার ও খনন করা হলে তারাবো পৌরসভার জলাবদ্ধতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জনস্বার্থে দ্রুত ক্যানেলটি অবমুক্ত করে পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব ব্যবহার করে গাজী টায়ার ফ্যাক্টরির জন্য মাদ্রাসার জমিসহ বিভিন্ন মানুষের জায়গা দখল করা হয়েছিল। তাঁর প্রচেষ্টায় ইতোমধ্যে একটি মাদ্রাসার জমি উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

জনস্বার্থে সরকারি ক্যানেলটি দ্রুত দখলমুক্ত করে পানি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ড. তৈমুর আলম খন্দকার।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরির দখলে থাকা ক্যানেল উদ্ধারের দাবিতে তৈমুর আলমের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভায় সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন ‘গাজী টায়ার ফ্যাক্টরি’র দখলে থাকা সরকারি ১৬ ফুট প্রশস্ত ক্যানেল পুনরুদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ড. তৈমুর আলম খন্দকার।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড তারাবো পৌরসভা এলাকায় ১৬ ফুট প্রশস্ত একটি ক্যানেল খনন করেছিল। অভিযোগ রয়েছে, গাজী টায়ার ফ্যাক্টরি কর্তৃপক্ষ ক্যানেলটি ভরাট করে স্থাপনা নির্মাণ করায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করা যাচ্ছে না।

তৈমুর আলম খন্দকার বলেন, ক্যানেলটি পুনরায় উদ্ধার ও খনন করা হলে তারাবো পৌরসভার জলাবদ্ধতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জনস্বার্থে দ্রুত ক্যানেলটি অবমুক্ত করে পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব ব্যবহার করে গাজী টায়ার ফ্যাক্টরির জন্য মাদ্রাসার জমিসহ বিভিন্ন মানুষের জায়গা দখল করা হয়েছিল। তাঁর প্রচেষ্টায় ইতোমধ্যে একটি মাদ্রাসার জমি উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

জনস্বার্থে সরকারি ক্যানেলটি দ্রুত দখলমুক্ত করে পানি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ড. তৈমুর আলম খন্দকার।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ