দিপুর আবেদনে রূপগঞ্জের ৩ খাল পুনঃখননে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি খাল পুনঃখননের উদ্যোগ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
পুনঃখননের জন্য চিহ্নিত খালগুলো হলো—প্রধান নিষ্কাশন খাল, কেন্দুয়া খাল এবং এনএনডিটি প্রধান নিষ্কাশন খাল।
গত ১৯ আগস্ট ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এবং মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২০৪ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)-এর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তাঁর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ এই তিনটি খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
এ আবেদনের পর প্রধান নিষ্কাশন খাল, কেন্দুয়া খাল এবং এনএনডিটি প্রধান নিষ্কাশন খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, খালগুলো পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন