বি পি নিউজ ২৪

আদালত কাঠামো পৃথকীকরণের প্রতিবাদে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদালত কাঠামো পৃথকীকরণের প্রতিবাদে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের বিদ্যমান আদালত ব্যবস্থাকে অক্ষুণ্ন রাখা ও আইনজীবীদের অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বর্তমান আদালত কাঠামো থেকে পৃথকীকরণের উদ্যোগের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার বহন করেন। এ সময় ‘দল যার যার, আইনজীবীদের অধিকার সবার—আইনজীবীদের অধিকার রক্ষা করতে হবে’ স্লোগানও দেওয়া হয়।

বক্তারা বলেন, বিদ্যমান আদালত কাঠামো বহাল রাখার পাশাপাশি আইনজীবীদের পেশাগত ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে হবে। আদালত কাঠামো পরিবর্তনের যে কোনো উদ্যোগ আইনজীবীদের স্বার্থ বিবেচনায় নিয়ে গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আদালত কাঠামো পৃথকীকরণের প্রতিবাদে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বিদ্যমান আদালত ব্যবস্থাকে অক্ষুণ্ন রাখা ও আইনজীবীদের অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বর্তমান আদালত কাঠামো থেকে পৃথকীকরণের উদ্যোগের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার বহন করেন। এ সময় ‘দল যার যার, আইনজীবীদের অধিকার সবার—আইনজীবীদের অধিকার রক্ষা করতে হবে’ স্লোগানও দেওয়া হয়।

বক্তারা বলেন, বিদ্যমান আদালত কাঠামো বহাল রাখার পাশাপাশি আইনজীবীদের পেশাগত ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে হবে। আদালত কাঠামো পরিবর্তনের যে কোনো উদ্যোগ আইনজীবীদের স্বার্থ বিবেচনায় নিয়ে গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ