বি পি নিউজ ২৪

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে প্রাক্তনদের আলোচনা সভা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে প্রাক্তনদের আলোচনা সভা

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভূত সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় বিদ্যালয়ের বর্তমান অবস্থা, শিক্ষার পরিবেশ, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম অক্ষুণ্ণ রাখার বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া সমস্যাগুলো দ্রুত ও শান্তিপূর্ণ উপায়ে নিরসনের বিষয়ে মতামত দেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে স্থানীয় মানুষের দীর্ঘদিনের আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া উচিত নয়।

তারা বলেন, কোনো ধরনের মতবিরোধ বা ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিদ্যালয়ের স্বার্থকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কেবল শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নয়, পুরো এলাকার সামাজিক পরিবেশের ওপরও প্রভাব ফেলে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত অবসান ঘটিয়ে বিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখাই সবার প্রধান দায়িত্ব হওয়া উচিত।

আলোচনা শেষে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে প্রাক্তনদের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ