বি পি নিউজ ২৪

কুতুবপুরে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমের সূচনা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুতুবপুরে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমের সূচনা

কুতুবপুরে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমের সূচনা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় ছাত্রশক্তি। শিক্ষার্থীদের অধিকার আদায়, অন্যায়ের প্রতিবাদ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ইউনিয়নে সংগঠনটির প্রথম আলাপচারিতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক হাসান শিকদার, সদস্য সচিব সায়েদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় কুতুবপুর ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার লক্ষ্যেই জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। কুতুবপুর ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় অতি দ্রুত কুতুবপুর ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কুতুবপুরে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমের সূচনা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ