বি পি নিউজ ২৪

দেওভোগে মাদক ব্যবসায়ীদের ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেওভোগে মাদক ব্যবসায়ীদের ৭ দিনের আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড খানকা গলি এলাকায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধ এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়।

মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; স্থানীয় বাসিন্দাদেরও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা প্রশাসনের প্রতি পাড়া-মহল্লাভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির আহ্বান জানিয়ে বলেন, তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় এলাকার মাদক ব্যবসায়ীদের উদ্দেশে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, এই সময়ের মধ্যে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। অন্যথায় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে প্রশাসনের কাছে সোপর্দ করার উদ্যোগ নেবেন বলে জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু, দেওভোগ পাক্কা রোড পঞ্চায়েত কমিটির সভাপতি মো. আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন রমজান।

এ ছাড়া বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সহসভাপতি দুলাল মল্লিক, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুরাদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক যুবদল নেতা ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মন্টিসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের মধ্যে মো. শাহাজাহান, হাফিজুল্লাহ, তোফাজ্জল হোসেন, জালাল হোসেন, আক্তার হোসেন, হাবিবুর রহমান হাবিব, পাখি হোসেন, মোজাম্মেল হোসেন, রাকিব উল হাসান, জুম্মান হোসেন, সুজন, সুইজার, দিগন্ত, আনাস পিতুল, অভিসহ স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। তাই দেওভোগ পাক্কা রোডসহ আশপাশের এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ধারাবাহিকভাবে ভূমিকা রাখতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দেওভোগে মাদক ব্যবসায়ীদের ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ