বি পি নিউজ ২৪

বুলবুল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বন্দরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুলবুল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বন্দরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বন্দর রেললাইন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের বন্দর থানা পশ্চিম শাখার নেতাকর্মীসহ শতাধিক মানুষ অংশ নেন।

মিছিলটি বন্দর রেললাইন এলাকা থেকে যাত্রা শুরু করে বউবাজার ও বন্দর শাহী মসজিদ হয়ে বন্দর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে ও পরে নেতাকর্মীরা বলেন, বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুহাম্মাদ নূর হোসেন, মুহাম্মাদ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হকসহ ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বন্দরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বন্দর রেললাইন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের বন্দর থানা পশ্চিম শাখার নেতাকর্মীসহ শতাধিক মানুষ অংশ নেন।

মিছিলটি বন্দর রেললাইন এলাকা থেকে যাত্রা শুরু করে বউবাজার ও বন্দর শাহী মসজিদ হয়ে বন্দর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে ও পরে নেতাকর্মীরা বলেন, বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুহাম্মাদ নূর হোসেন, মুহাম্মাদ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হকসহ ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ